মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে নবনিযুক্ত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা বিনিময়

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৫৮৯৩ বার পঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু বকর সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার নেতৃবৃন্দ।

রোববার (১০নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার প্রশাসনিক কার্যালয়ে উক্ত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় রাজনৈতিক, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা করেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, তাড়াইল উপজেলাকে মদ, জোয়া, সন্ত্রাস, চাঁদাবাজ ও ইভটিজিং মুক্ত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা হবে। অপরাধ দমনে প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম ভূঁইয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হুমায়ুন বিন আব্দুর রহিম, সহ-অর্থ সম্পাদক শেখ নাঈমুর রহমান, সহ-প্রচার সম্পাদক ইমরান শেখ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি রুহুন আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক বায়েজিদ আহমাদ (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..