বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

মোরেলগঞ্জে ৮০ জন নারী পেল বিনামূল্যে ল্যাপটপ

মো: নাজমুল ,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯০৩ বার পঠিত

“প্রযুক্তির সহায়তা নারীর ক্ষমতায়ন “শীর্ষক ব্যানারে বাগেরহাটের মোরেলগঞ্জে ৩য় পর্যায়ে নারী ফ্রিল্যান্সার তৈরীর লক্ষ্যে ও নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতারণ করা হয়েছে।

মঙ্গলবার(২৪ ডিসেম্বর)বিকাল ৪ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও তথ্য প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ৩য় ধাপের মোট ৮০ জন নারীর মাঝে এই ল্যাপটপ বিতারণ করা হয়।এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃনাজমুল ইসলাম।

সভাপতি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা আইসিটি অফিসার ত্রিদিপ সরকার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি বিভাগ ও হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষক, মোঃ তুহিন হোসেন, সুমন রায় চৌধুরী, আদনান আরফান,মোঃমেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ।ল্যাপটপ বিতারণকালে উপজেলা আইসিটি অফিসার ত্রিদিপ সরকার বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের অধীনে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার ৩য় ধাপের ৮০ জন প্রশিক্ষণার্থী নারীদের আড়াই মাসের প্রশিক্ষণ দেয়া হবে।আশাকরি নারী উদ্যোক্তাদের দেওয়া ল্যাপটপ নারীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..