বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

পলাশবাড়ীতে পানচাষী বাজার সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা : নির্বাচন স্থগিত

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৫৮ বার পঠিত

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের ছোট শিমুলতলা একতা পান চাষী সমবায় সমিতির নির্বাচন কে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরপর উভয়পক্ষের মধ্যে বাকদন্ড হলেও কোন সংঘাত হয়নি পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

২৯ ডিসেম্বর রবিবার সকালে নির্বাচনের পক্ষে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন সমিতির সদস্যরা। তারা নির্বাচনের দাবী জানান অপরদিকে পান বাজারের ইজারাদাররা উক্ত পান বাজারের মাঠে নির্বাচন বন্ধের পক্ষে অবস্থান করেন। এমনকি পান বাজারের মাঠের বাহিরে অন্য কোথাও নির্বাচন করুক তাতে আপত্তি নেই বলেও জানান।

এমন পরিস্থিতে নির্বাচনকে ঘিরে সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনীর ও স্থানীয় সচেতন মহলের সিদ্ধান্তক্রমে নির্বাচন স্থগিত করা হয়।

একতা পান চাষী বাজার সমবায় সমিতির সদস্যরা দাবী করেন,সমিতির বৈধ সদস্যদের নিয়ে নির্বাচনের ব্যবস্থা করা হয়। কিন্তু একটি গোষ্ঠী আইন কানুনের তোয়াক্কা না করে সমিতির সদস্য হওয়ার জন্য রাজনীতিক পেশীশক্তি ব্যবহার করছেন এবং শান্তিপূর্ণ নির্বাচন বানচালের চেষ্টা করছেন।

অপরদিকে বাজারের পান চাষীরা দাবী করেন, বিগত সরকারের দোসরদের নিয়ে একতা পানচাষী সমবায় সমিতি করে হাট পরিচালনা করা হয়। যেখানে প্রকৃত পানচাষীরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমরা পূর্ণরায় সমিতিতে পানচাষীদের অন্তভুক্ত করার পর নির্বাচন চাই।

এদিকে নির্বাচনকে ঘিরে দুটি পক্ষের মাঝে উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতির সমূহ সম্ভবনা থাকায় উপজেলা প্রশাসনের সিদ্ধান্তক্রমে নির্বাচন স্থগিত করেন একতা পানচাষী বাজার সমবায় সমিতির নির্বাচন কমিশন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সাংবাদিকদের জানান, এ নির্বাচনকে ঘিরে যেহেতু দুটি পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেহেতু পরবর্তীতে উভয়পক্ষ,স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে বসে আলোচনা করে নির্বাচন পরিচালনার ব্যবস্থা করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..