শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

পলাশবাড়ী প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ ও মানবতার দেয়াল উদ্বোধন

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৯৩ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে ৪ জানুয়ারি শনিবার বিকাল ৩ টায় সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মধ্যে পলাশবাড়ী প্রেসক্লাব এর সৌজন্যে উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেখানে মানবতার দেয়ালও উদ্বোধন করা হয়। শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলি ভুট্টু ছাড়াও প্রেসক্লাব এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানবতার দেয়াল উদ্যোগটি অনেক ভালো ও উপজেলাবাসীর জন্য নতুন এক প্ল্যাটফর্ম। সব বিত্তশালী ও সামর্থ্যবান মানুষের উচিত হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের কথা ভেবে মানবতার দেয়াল -এ নতুন-পুরোনো পোশাক রেখে যাওয়া। কারণ, সরকারের একার পক্ষে এসব মানুষের জন্য শতভাগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হয় না অনেক সময়। কিন্তু এ ধরনের প্ল্যাটফর্ম মানুষ ও মানবতার জন্য ইতিবাচক কাজ করবে। তিনি আরো বলেন শীতের কাছে ও প্রাকৃতিক দূর্যোগের কাছে আমরা মানুষেরা অনেকটা অসহায়। এখানে নেয়া দেয়াতে কোন লজ্জা,ভয় কিংবা সংকোচের কোন কারন নেই। আপনারা মানবতার দেয়াল থেকে যার যা প্রয়োজন তিনি সেটা নির্দ্বিধায় নিয়ে যাবেন আর যাদের অতিরিক্ত অথবা প্রয়োজন হয়না এমন পোশাক বা বস্তু দিতে পারেন। শেষে তিনি পলাশবাড়ী গণমাধ্যম কর্মীদের ভূয়সী প্রশংসা করে বলেন এমন কর্মকান্ড যেন ছোঁয়াচে রোগের মতো সর্বত্র ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ পাপুল সরকার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..