বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

মোরেলগঞ্জ সরকারি এস এম কলেজে তিন শিক্ষককে বিদায় জানিয়ে স্মরণীয় আয়োজন

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৯৮ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে তিনজন গুণী শিক্ষকের বিদায় উপলক্ষে আয়োজন করা হয় এক হৃদয়ছোঁয়া সংবর্ধনা।

রবিবার (৭ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায় জানানো হয় কৃষিবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আফজাল ফারুক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এসএম জালাল উদ্দিন এবং রসায়ন বিভাগের প্রভাষক মো. ইসমাইল হোসেনকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছবীর আহমদ আখন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আলম ফকির। এছাড়া বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. জাকির হোসেন রিয়াজসহ অন্যান্য প্রভাষক ও কর্মকর্তারা।বিদায়ী শিক্ষকেরা তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলেজ পরিবারের মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের সম্মানে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে ওঠে শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকিরের উপস্থিতিতে, যিনি কলেজের একটি নতুন আইসিটি ল্যাব উদ্বোধন করেন। আয়োজনের শেষ ভাগে অতিথিদের সম্মানে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..