বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

লাওস সরকার দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবে: লাওস রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৮০ বার পঠিত

লাওস সরকার বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন লাওসের রাষ্ট্রদূত বাওমি ভ্যানমানি।

বুধবার (২৯ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন।

লাওসের রাষ্ট্রদূত বলেন, ‘লাওস সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার জন্য কাজ করবে। লাওস বাংলাদেশ এবং তার জনগণের প্রতি পূর্ণ সমর্থন করবে।’

পরিচয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে লাওসের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক আরিক মোরশেদও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘খুব শীঘ্রই লাওস-বাংলাদেশ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হবে এবং উভয় দেশ একে অপরের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে কাজ করবে।’ এ সময় লাওসের রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রী উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..