বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

মির্জাগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৮৯ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে মনোহরখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং (এডহক) কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ওই বিদ্যালয়ের হলরুমে শিক্ষকদের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক মো. ফিরোজ আলম গোলদার (এম.এ)।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মাসুদ মৃধার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নিখিল চন্দ্র মিত্রের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. আ. মন্নান লোটাস, রাসেল মোল্লা, লিটন গোলদার, মামুন গোলদার প্রমুখ।

এছাড়াও নবনির্বাচিত ম্যানেজিং (এডহক) কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে নবনির্মিত ম্যানেজিং ( এডহক) কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শেষে উপজেলায় ৫৩ মত শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..