মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

তাড়াইলের শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাব ভাংচুর: গ্রেফতার দুই

আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৮৫৮ বার পঠিত

তাড়াইলে শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের আসবাপত্র ভাংচুরের অপরাধে জাতীয় পার্টির দুই সমর্থককে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ। গ্রেফতার কৃতরা উপজেলার জাওয়ার ইউনিয়নের পঞ্চগ্রাম গ্রামের আবুল হাসেমের ছেলে আতাবুর মিয়া ও মিজান মিয়া।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও পঞ্চগ্রাম শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের সভাপতি ফাইজুল ইসলাম ২০২০ সালের একটি হত্যা মামলায় সাক্ষী দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টায় হত্যা মামলার আসামি রহিম মিয়ার নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টির লোকজন পঞ্চগ্রাম শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে।

খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যমল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পঞ্চগ্রাম শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাব ভাঙচুরের সঙ্গে জড়িত জাতীয় পার্টি সমর্থক দুইজনকে গ্রেফতার করে।

তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, পঞ্চগ্রাম শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাব ভাংচুরের অপরাধে জাতীয় পার্টির দুইজন সমর্থককে গ্রেফতার করা হয়েছে ও ক্লাব ভাঙচুরের অপরাধে তাড়াইল থানায় ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/ ৩৮০/ ৪২৭/১১৪/৫০৬ ধারায় একটি মামলা রুজু হয়েছে। বুধবার (১৯ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..