মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্ট’স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৫৯৪১ বার পঠিত

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ ) রাজধানীর কারওয়ান বাজারের ষ্টার কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান সজীবের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত সাহা, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শিশির, দপ্তর সম্পাদক মাসুদ রানা জুমুর, নির্বাহী সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, নির্বাহী সদস্য মো. আবুল বাশার আকন, নির্বাহী সদস্য মো: জাকির, সাপ্তাহিক অপরাধচিত্রের প্রধান প্রতিবেদক ও সংগঠনের সদস্য আলমগীর হোসেন ও সদস্য সৈয়দ কামরুজ্জামান প্রমূখ।

এ সময় সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন তাঁর বক্তব্যে বলেন, আগামীতে আরো বৃহৎ পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হবে। মির্জাগঞ্জ উপজেলার যে কোন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি।

এমজেএফ সভাপতি ও এটিএন নিউজের বিশেষ প্রতিবেদক মো: আমিনুল ইসলাম উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে মির্জাগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে বড় পরিসরে আমরা ইফতার সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে চাই। এসময় ঈদ পরবর্তী মিলনমেলা আয়োজনের কথাও জানান তিনি। রাজধানীতে থেকে মির্জাগঞ্জের মানুষের পাশে থাকার অঙ্গীকার করে আমিনুল ইসলাম আরও বলেন, মির্জাগঞ্জ আমাদের শিকড়। আমরা সবসময় মির্জাগঞ্জের সকল উন্নয়ন কর্মকাণ্ডসহ নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করতে চাই।

সংগঠনের সাধারণ সম্পাদক দ্য কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব) সংগঠনের আগামীর সকল প্রোগ্রামে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমরা যেহেতু সবাই একই উপজেলার বাসিন্দা তাই আমাদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা আরো বাড়াতে হবে। নির্বাহী পরিষদের কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, এটি একটি সাংগঠনিক প্রক্রিয়া মাত্র। আমরা সকল সদস্যের পরামর্শ ও মতামত নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই।

সংগঠনের সকল সদস্যই তাদের বক্তব্যে সংগঠনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন ও মঙ্গল কামনা করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এমজেএফের নির্বাহী পরিষদের সদস্য মো: আবুল বাশার আকন মোনাজাত পরিচালনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..