বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব : স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের ছুটি শেষে খুলল অফিস এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার ব্যক্তিগত অপরাধে কেন দলীয় ট্যাগ? তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের

হাট ইজারা আদায়কে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের উত্তেজনা:ককটেল বিস্ফোরণ

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৫৮৯৮ বার পঠিত
হাট ইজারা আদায়কে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ও ককটেল বিস্ফোরিত হয় এতে সাধারন জনগনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে । প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
২২ এপ্রিল (মঙ্গলবার) হাটের দিন সকাল থেকেই চিকনিকান্দি হাটে সরকারি খাস আদায় নিয়ে স্থানীয় প্রভাবশালী দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে ও ককটেল বিস্ফোরিত হয় এতে ঘটনাস্থলে সাধারন জনগনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।  মোঃ লিমন মৃধা ও মেহেদী হাসান মুকুল প্যদা দুই পক্ষ সকাল থেকেই পৃথক ২ স্থানে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে। ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন স্থানীয় মুকুল প্যদার পক্ষের ৫ জনকে ৩৫ হাজার টাকার বিনিময়ে খাস আদায়ের লিখিত অনুমতি দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হয়। হাটের খাস আদায়কালে ঘটনাস্থলে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কারা বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে এ ব্যাপারে কিছু জানা যায়নি। ঘটনার পরপরই গলাচিপা উপজেলা পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন বলেন, আমাকে ক্ষমতা দিয়েছে বাজারের খাস আদায় করতে। এখন আমি সরকারি লোক কিভাবে আদায় করতে হয় এজন্য পাঁচজন লোককে দায়িত্ব দিয়ে দিয়েছে। এভাবেই তো আদিকাল থেকে চলে আসছে।
এ ব্যাপারে গলাচিপা ভূমি সহকারী কমিশনার মোঃ নাসিম রেজা বলেন, বিধি মোতাবেক ইজারা বিজ্ঞপ্তির পরও চিকনিকান্দি হাট ইজারা হয়নি তাই এটি নিয়ে ইউনিয়ন তাহসিলদার এর মাধ্যমে খাস আদায়ের সিদ্ধান্ত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত তহসিলদার হাতে লিখে কিছু লোককে নিয়ে  খাস আদায়ের যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা বিধিসম্মত হয়নি। আইন অনুযায়ী এই ধরনের দায়িত্ব ডেলিগেট করার ক্ষমতা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার নেই। বর্তমানে শুধুমাত্র অফিসের লোকজন খাস আদায় করবে ব্যক্তিগত আদায়ের কোনো সুযোগ নেই।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান বলেন,  চিকনিকান্দির পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আমরা সে ব্যাপারে দৃষ্টি রাখছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..