শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মুরাদনগরে বজ্রপাতে ২ কৃষক নিহত আহত- ৩

রায়হান চৌধুরী কুমিল্লা:
  • আপলোডের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৮৭৪ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুইজন কৃষক নিহত। এসময় আহত হয়েছেন আরো ৩ জন। তাঁরা কেউ কানে শুনতে পায়না বলে জানা গেছে।

নিহতরা হলেন, বাঙ্গরা বাজার থানাধীন কুরবানপুর গ্রামের মৃত: বীরচরণ দেবনাথের ছেলে নিখিল চন্দ্র দেবনাথ ও আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূইয়ার ছেলে জুয়েল ভূইয়া।

সোমবার বেলা সাড়ে ১১ টায় মুরাদনগর উপজেলার পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের কুরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

স্হানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কৃষক নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভূইয়া জমিতে ধান কাটার কাজ করতে যায়। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড়তুফানের সাথে বিকট শব্দে শুরু হয় এবং কৃষি জমিতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্হলেই বজ্রপাতে পৃষ্ট হয়ে দুই কৃষক নিহত হয়।
বছরের শুরুতে বজ্রপাতপৃষ্টে এক সাথে দুই কৃষক মৃত্যুর ঘটনায় জনসাধারণের মাঝে
শঙ্কা বিরাজ করছে।

এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, কৃষিকাজ করতে গিয়ে কোরবানপুর গ্রামে বজ্রপাতে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁদের মৃতদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..