শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের বিখ্যাত আমড়া

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৯০৬ বার পঠিত

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন পেয়েছে বরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া।

বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টায় জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা) শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে জিআই নিবন্ধনের সনদ তুলে দেন।

উল্লেখ্য যে, বরিশালের আমড়া শুধু একটি সুস্বাদু ফল নয়, এটি এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। স্বতন্ত্র স্বাদ, পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহার বরিশালের আমড়াকে সারাদেশে পরিচিতি দিয়েছে। যেকোনো অনুষ্ঠানে খাবার শেষে আমড়ার টক পরিবেশন বরিশালের সনাতন ধর্মাবলম্বীদের বহু পুরোনো সংস্কৃতি। এটাকে তারা শেষ পাত বলে থাকে।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া জিআই পণ্যের নিবন্ধন পাওয়ায় জাতীয়-আন্তর্জাতিক বাজারে বরিশালের আমড়ার পরিচিতি ও চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। যা দক্ষিণাঞ্চলের কৃষিকে আরও সমৃদ্ধ করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..