শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

বজ্রপাতে নিহত গৃহবধূ আসমা বেগমের সন্তানের পাশে নলছিটির ইউএনও

আমির হোসেন (ঝালকাঠি):
  • আপলোডের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৮৪৫ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে ঝড়ের সময় বজ্রপাতে নিহত গৃহবধূর বাড়িতে তার সন্তান ও স্বজনদের দেখতে যান নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:নজরুল ইসলাম।

শনিবার ৩ মে বেলা এগারোটায় দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠী গ্রামের সোহরাব মাঝীর বাড়িতে যান তিনি।সোহরাব মাঝীর পুত্রবধু, মো:রুবেল মাঝীর স্ত্রী আসমা বেগম (২৫) গত দুইদিন আগে ২৮ এপ্রিল বিকেল ৫:৩০ এর দিকে ঝড়ের সময় বজ্রপাতে নিহত হন।তার রেখে যাওয়া দুই শিশু সন্তানের ছয় বছর বয়সী নাদিয়া এবং বিশ দিন বয়সী আফিয়াকে দেখতে যান নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।এসময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের খোজখবর নেন এবং নবজাতক শিশুটির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।এছাড়াও তার বড় শিশুটির পড়ালেখার খোজখবর নেন এবং শিশুটির শিক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনওকে বাড়িতে পেয়ে আপ্লুত হয়ে পরেন নিহন আসমা বেগমের মা,কোলে বিশ দিনের নাতনীকে নিয়ে কান্নায় ভেঙে পরেন তিনি।মাত্র ২৫ বছর বয়সী কন্যাকে হারিয়ে এবং ছোট্ট এই নাতনীকে নিয়ে যেনো অকূলপাথারে পরেছেন তিনি।এসময় শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন ইউএনও নজরুল ইসলাম।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..