শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ

অপারেশন ডেবিট হান্ট নলছিটিতে গ্রেফতার -২

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫৮৩৫ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে অপারেশন ডেভিল হান্টে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাতে( সাড়ে ১০ টার দিকে) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন,উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামাল(৫৮) ও মগড় ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য শফিকুল ইসলাম (৩৭)।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি দলীয় কর্মী মো. আজমল হোসেনসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে খুনের উদ্দেশ্যে শহরের চায়না মাঠের পূর্ব পাশের এলাকায় লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় মো. আজমল হোসেন এবছরের ২৫ ফেব্রুয়ারি ২৬ জনকে নামীয় এবং ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।
(নলছিটি থানার মামলা নং-১২, জিআর-২৫/২০২৫, তারিখ-২৫/০২/২০২৫ ইং, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন-২০০২ এর ২ (অ), (ই) (উ)/৫, তৎসহ ১৪৩/323/324/326/307/436 পেনাল কোড।)

নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..