মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সাভারের আশুলিয়ায় নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের লাশ মিলল পুকুরে

আরিফ খান রাব্বি (সাভার):
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৫৮৬২ বার পঠিত

আশুলিয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার কামাল গার্মেন্টসের পাশের পুকুর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলো, পাবনা জেলার সাথিয়া থানা এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক সরদার (৯)। তারা দুজনেই আশুলিয়া এলাকার একই মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শিশুরা মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি তাদের পরিবার। পরে বুধবার সকালে ওই এলাকার একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..