শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

৭৪,৩১৬ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫৮৫৯ বার পঠিত

ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, ‘এই বছর বাংলাদেশ থেকে নির্ধারিত ৮৭ হাজার ১০০ জন হজ যাত্রীর মধ্যে ৭৪ হাজার ৩১৬ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।’

বাকিরা আগামী ৩১ মে’র মধ্যে সৌদি আরব যাবেন। এ বিষয়ে সব প্রস্তুতি ধর্ম মন্ত্রণালয় থেকে সম্পন্ন করা হয়েছে।

আজ সকালে রাজধানীর বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিমানের ভাড়া বেশি হওয়ায় অতীতে অনেকেই সময় মতো হজে যেতে পারেননি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতায় এ বছর প্রতিটি হজ যাত্রীর বিমান ভাড়া ২৬ হাজার ৯৮০ টাকা কমানো হয়েছে। এছাড়া, ৮৭ হাজার ১০০ জন হজ যাত্রীর জন্য সরকার ১০ কোটি টাকা মূল্যের টিকা বিনামূল্যে সরবরাহ করেছে।’

এ বছর হজ যাত্রার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিমান মন্ত্রণালয় এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

আন্তরিকতা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে হজ কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য তিনি বিশেষভাবে প্রধান উপদেষ্টা কে ধন্যবাদ জানান ।

ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে নদীপথে বড় জাহাজে করে হজ যাত্রী পাঠানোর বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে।

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করা বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে ১২ জন ইতোমধ্যে মারা গিয়েছেন। এছাড়া, আরো ৩৭ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, যারা মারা গেছেন তাদের সবারই বয়স ৬০ এর উপরে। এজন্য আগামীতে ৪৫ থেকে ৫০ বছর বয়সীদেরকে হজ পালনের জন্য উদ্বুদ্ধ করা হবে।

তিনি আরো বলেন, মক্কা, মদিনা এবং মিনায় তিনটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। সেখানে বাংলাদেশী ১৬৪ জন ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান মিলে বাংলাদেশি হজ যাত্রীদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। এর বাইরেও কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাদেরকে সৌদি আরবের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। এ বছর সরকার হজ যাত্রীদের জন্য ১ কোটি টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করছে।

ধর্ম উপদেষ্টা আজ হজ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন। আগামীকাল সেখানে তার সরেজমিনে মক্কা-মদিনায় হজ যাত্রীদের খোঁজখবর নেবার কথা রয়েছে। ।

ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, হজ অফিসার লোকমান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..