বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

বরগুনার খেয়াঘাটে ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন ফুটেজ এফটিপিতে

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫৮৭২ বার পঠিত

বরগুনা সদর উপজেলার বড়ইতলা-বাইনচটকি খেয়াঘাটসহ জেলার সকল খেয়াঘাটে ভাড়া কমানো এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের খেয়া ভাড়া সম্পূর্ণ মওকুফের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) দুপুরে “আমরা বরগুনাবাসী” ব্যানারে বড়ইতলা, পুরাকাটা খেয়াঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমি, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা নুরুল আলম, ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম আকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন হাজারো গরিব ও অসহায় মানুষ বরগুনার বিভিন্ন খেয়াঘাট দিয়ে জরুরি প্রয়োজনে পারাপার করেন। বর্তমানে খেয়া পারাপারে জনপ্রতি ২৫ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তারা বলেন, “এই ভাড়া কমিয়ে ১৫ টাকা নির্ধারণ করতে হবে এবং স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খেয়া ভাড়া সম্পূর্ণ ভাবে মওকুফ করতে হবে।” মানববন্ধনে আরও জানানো হয়, দাবি না মানলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..