বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

আমতলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা কর্মসুচীর লিফলেট বিতরণ

আমতলী (বরগুন) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৮৮৩ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসুচী রাস্তবায়নে সাবেক বিএনপির প্রায়াত মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের (এপিএস) ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের নির্যাতনের শিকার একাধিকবার কারাবরণকারী আমতলী-তালতলী থেকে মনোনয়ন প্রত্যাশী ওমর আব্দুল্লাহ শাহীনের উদ্যোগে লিফলেট বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে মিছিল সহকারে লিফলেট বিতরন কর্মসুচী শুরু হয়। আমতলী-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরন করা হয়। এছাড়া আমতলী পৌরশহরের একে স্কুল, ডাকবাংলো সড়ক, ফেরিঘাট, আলহেলাল মোড় ও বাঁধঘাট চৌরাস্তাসহ বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরন করা হয়েছে।  পরে আমতলী চৌরাস্তায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ফজলুল হক মাষ্টার। প্রধান বক্তা ছিলেন মনোনয়ন প্রাত্যাশী ওমর আব্দুল্লাহ শাহীন। বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দির ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু, তারিকুল ইসলাম টারজান ও মহিউদ্দিন স্বপন প্রমুখ। এ কর্মসুচীতে আমতলী উপজেলা বিএনপি দলীয় সহ¯্রাধীক নেতা কর্মী উপস্থিত ছিল।

পথসভায় প্রধান বক্তা ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, গত ১৭ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনার রেশানলে পরে অনেক নির্যাতন সহ্য করেছি। অনেক মিথ্যা মামলায় আসামী হয়েছি। শেখ হাসিনা নির্দেশে আমাকে গুম করা হয়েছে, আয়না ঘরে রেখে অমানষিক নির্যাতন করেছে। আল্লাহ রহমাতে আপনাদের দেয়ায় আমি বেঁচে আছি। তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে তার দেয়া ৩১ দফা কর্মসুচী বাস্তবায়নে আমতলীতে লিফলেট বিতরন করেছি। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নইলে কঠোর আন্দোলন করা হবে।

প্রধান অতিথি মোঃ ফজুলল হক মাষ্টার বলেন, সুন্দর ও সুশৃঙ্খল দেশ গঠন করতে হলে আমাদের দলীয় নেতাকর্মীদের সংশোধন হতে হবে।  আমরাতো ফ্যাসিষ্ট শেখ হাসিনার কর্মকান্ড অনুসার করতে পারিনা। তিনি আরো বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার দেশ ত্যাগ করলেও বর্তমানে প্রশাসনে ফ্যাসিষ্টদের  প্রেতাত্বা রয়ে গেছেন। তাদেরকে তাড়াতে হবে এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..