শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা, পরিবার অবরুদ্ধ :এলাকায় উত্তেজনা

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৫৮৭৯ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরে দেশীয় অস্ত্রসহ শতাধিক লোকের জমি দখলের চেষ্টায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চরশুক্তাগড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সরাসরি কোনো হস্তক্ষেপের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চরশুক্তাগড় এলাকার বাসিন্দা জাফর আলী হাওলাদারের পৈত্রিক ও ক্রয়কৃত প্রায় ৫০ একর জমিতে একদল মানুষ দেশীয় অস্ত্র নিয়ে হামলে পড়ে। মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল হাই ও শিক্ষক আলতাফের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র—রামদা, বল্লম, লাঠিসোটা, হকিস্টিক ও লোহার পাইপসহ জমিটি জোরপূর্বক দখল করে নেয় এবং ট্রাক্টর দিয়ে চাষ শুরু করে।

জমির মালিক জাফর আলী হাওলাদার ও তার ছেলে মো. রাকিব হোসেন অভিযোগ করে বলেন, “ওরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি ঘিরে ফেলে এবং বের হতে নিষেধ করে। হুমকি দেয়, আমরা যদি বের হই তবে মেরে ফেলবে। আমাদের পৈত্রিক ও বৈধভাবে কেনা সম্পত্তি তারা জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। এমনকি গতকাল আমাদের তিনটি ছাগলও তারা নিয়ে গেছে।”

অন্যদিকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল হাই ও আলতাফ অভিযোগ অস্বীকার করে বলেন, “এই জমির প্রকৃত মালিক আমরা ও এলাকার আরও অনেকে। জাফর আলী ও তার লোকজন দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জমি দখল করে রেখেছে। আমরা সবাই মিলে আমাদের জমিতে চাষাবাদ করছি।”

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনা জানার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পাঠিয়েছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..