বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বরগুনায় মেডিকেল কলেজের দাবিতে মানববন্ধন, ৭ দফা বাস্তবায়নের দাবি

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৮৫৮ বার পঠিত

বরগুনায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং হাসপাতালের সেবার মানোন্নয়নসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা ১১টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের সামনে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি এই কর্মসূচি পালন করে।

মানববন্ধন শেষে বরগুনা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয়।

আন্দোলনকারীদের ৭ দফা দাবিগুলো হলো: বরগুনায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, হাসপাতালের শূন্য পদে দ্রুত চিকিৎসক নিয়োগ, ২৫০ শয্যা হাসপাতালের জনবল নিয়োগ ও বাজেট বৃদ্ধি, রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও বিশেষজ্ঞ জনবল নিয়োগ, ঔষধ সরবরাহ বৃদ্ধি এবং খাবারের মান উন্নত করা, আরও দুটি অ্যাম্বুলেন্স দেওয়া, ডেঙ্গু মোকাবেলায় ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানো এবং পদায়নকৃত চিকিৎসকদের বরগুনায় যোগদান নিশ্চিত করতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।

কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটি বরগুনা ইউনিট,টিআইবি, সিপিপি,জাগোনারী,যুব ফোরাম,বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কর্মসূচিতে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, জেলা এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, নারীনেত্রী আফরোজ সুলতানা আখি, রোগী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক গোলাম কবির, সিপিডির জয়দেব রায়, সংগ্রামের কে এম আশরাফ ও অ্যাডভোকেট সোহেল হাফিজ সহ বিভিন্ন স্তরের নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..