মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পদ্মায় জেলের ভেসাল জালে ধরা পড়ল বিশাল বোয়াল

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫৮৩৭ বার পঠিত

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় রামা হালদার নামে এক জেলের ভেসাল জালে ১১ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (০১ জুলাই) সকালে উপজেলার আন্ধারমানিক ঘাটে মাছটি বিক্রিয়ের জন্য নিয়ে আসেন তিনি।

জানা যায়, বাহাদুরপুর গ্রামের জেলে রামা হালদার ভেসাল জাল দিয়ে পদ্মা নদী থেকে মাছ ধরেন। গতকাল রাতে পদ্মা নদীতে ভেসাল জাল ফেলার পরে জাল টানতেই উঠে আসে একটি বিশাল বোয়াল। এরপর মাছটি বিক্রির জন্য সকালে আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসলে হাঁকডাকে তিনি ১৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।

আন্ধারমানিক এলাকার রিদয় রাজবংশী বলেন, ১১ কেজির বোয়াল মাছটি আন্ধারমানিক আড়তে নিয়ে আসলে হাঁকডাকে ১৫ হাজার ৭০০ টাকা দিয়ে আকাশ হালদার কিনে নেন। এই আড়তে নিয়মিতই এরকম বড় বড় মাছ পাওয়া যায়।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে নিয়মিতই জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো ভালো দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..