মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

হরিরামপুরে পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫৮৪৬ বার পঠিত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার তিনটি নার্সারিতে অভিযান চালিয়ে প্রায় ১৬০০ টি পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে উপজেলার ঝিটকা দফাদার পাড়া নার্সারি, বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের বনফুল নার্সারী ও সম্পা নার্সারিতে এ অভিযান পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ১ হাজার ৬০০ টি পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা জব্দ করা হয়। এরপর ঘটনাস্থলেই জব্দকৃত গাছের চারা ধ্বংস করা হয়।

অভিযানকালে হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপনন নিষিদ্ধ করা হয়। তাহারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এবিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার বলেন, পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপনন নিষিদ্ধ। উপজেলার কয়েকটি নার্সারিতে অভিযান পরিচালনা করে পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা জব্দ করে ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..