রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন ফারুকী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বায়রার অপেক্ষায় এশিয়া কাপের সূচি প্রকাশ সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা

মেহেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

ছামিন হোসেন: মুজিবনগর প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫৮৫২ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি গাভী আগুনে পুড়ে মারা গেছে এবং বাড়ির মালামালসহ আনুমানিক তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে উপজেলার আনন্দবাস গ্রামের মণ্ডলপাড়া এলাকায় বসবাসরত কাওসার আলীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। তিনি রাতের বেলা গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত গোয়ালঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে।

গোয়ালঘরে বাঁধা অবস্থায় থাকা একটি গাভী আগুনে পুড়ে মারা যায়। পাশাপাশি ঘরের আসবাবপত্র, খাবারদাবার ও অন্যান্য ব্যবহৃত জিনিসপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। আগুন নেভানো গেলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়।

ক্ষয়ক্ষতির বিষয়ে ভুক্তভোগী কাওসার আলী জানান, আগুনে তার প্রায় তিন লক্ষাধিক টাকার সম্পদ নষ্ট হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..