বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

রংপুরে বাস উল্টে নিহত ৩

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫৮৬৭ বার পঠিত

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৯ জুলাই বুধবার দিবাগত রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুর নগরীর ১২নম্বর ওয়ার্ডের হাজীরহাট থানার শান্তা রানী (৫০), নগরীর বাবুপাড়া এলাকার অমৃত বালা (৮০) এবং অজ্ঞাতনামা পুরুষ একজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, রংপুর সিটি কর্পোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০ থেকে ৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতে বাসে করে গিয়েছিলেন। সেখানে দাওয়াত খেয়ে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেন। পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..