শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

রংপুরে ধর্ষণ মামলা আসামি গ্রেফতার

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৮৪১ বার পঠিত

রংপুর মহানগরী থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জাহাঙ্গীর আলমকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।

গত শনিবার দিবাগত রাতে মহানগরীর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানান, ভিকটিমের দায়ের করা এজাহারের ভিত্তিতে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ৪ জুলাই বিয়ের প্রলোভনে জাহাঙ্গীর আলম ভিকটিমকে বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের পেছনের একটি বাড়িতে ডেকে নেয়। পরে সুযোগ বুঝে বাড়িটিতে কেউ না থাকার সময় ভিকটিমকে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে পরদিন ৫ জুলাই বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর পাঁচ তেপতি পাইকারপাড়া এলাকার মো. মোজাফফর হোসাইনের ছেলে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..