শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

রংপুরে হাঁসুয়ার কোপে নিহত ১

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৮৪২ বার পঠিত

রংপুরের কাউনিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে হাঁসুয়ার কোপে মাসুদার রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গত ১৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাজিরদহ গ্রামে এঘটনা ঘটে। নিহত মাসুদার রহমান উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাজার এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। নিহতের ভাই মামুনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাড়ি ভিটার ৮শতক জমি নিয়ে বিরোধে চাচা আব্দুল লতিফ এর সঙ্গে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আব্দুল লতিফ তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর উঠাতে গেলে মাসুদার রহমান বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফ এর ছেলে সাইফুল ইসলাম তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে মাসুদার রহমানের ঘাড়ে কোপ দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা মাসুদার রহমানকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ বলেন, অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..