বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বাংলাদেশ নৌবাহিনীর বামনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

বরগুনা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৮৬৭ বার পঠিত

সোমবার সকাল ১০টা থেকে বামনা আসমাতুন্নেসা পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। সেবা দেওয়া হয় প্রায় ৩০০ নারী, পুরুষ ও শিশুকে।

নৌবাহিনী জানায়, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫-এর অংশ হিসেবে এবং খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এ কার্যক্রম চালানো হয়। এতে নেতৃত্ব দেন নৌবাহিনী খুলনা হাসপাতালের সার্জন লে. কমান্ডার ডা. স্বপ্নিল কুমার রায় (বিএন)। তার সঙ্গে ছিলেন ৬ জন স্বাস্থ্য সহকারী।

সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগেও চিকিৎসা দেওয়া হয় এবং রোগীদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মাসুদ রেজা ফয়সাল বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদ, বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় চিকিৎসা নিতে পারেন না।

একজন রোগী বলেন, উপজেলা হাসপাতালে ডাক্তার কম, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চিকিৎসা পাই না। সেখানে শুধু নাপা আর এন্টাসিড মেলে, কিন্তু এখানে অনেক ধরনের ফ্রি ওষুধ মিলেছে।

ডা. স্বপ্নিল রায় জানান, বয়স্কদের মধ্যে ব্যথা ও এলার্জির সমস্যা বেশি। এছাড়া সিজনাল ফ্লুতে আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি। আমরা তাদের পরামর্শসহ প্রয়োজনীয় ওষুধ দিচ্ছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..