শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

বেতাগীতে শিক্ষক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৯১৫ বার পঠিত

বরগুনার বেতাগীতে শিক্ষক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ ঘটিকায় বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে পারফরম্যান্স বেইজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম- এসইডিপির আওতায় সমাবেশে আলোচনায় সরকারি কর্মকর্তা, শিক্ষক ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কৃতি মানুষ হওয়ার পেছনের গল্প তুলে ধরা হয়।

বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার।

করুনা মোকামিয়া আলীয়া মাদ্রাসার প্রভাষক সাইফুল ইসলাম ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানের এক পর্যায় ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শহীদ ও আহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিরবতা পালন করে দোয়া মোনাজাত করা হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম শিমুল, মোশারেফ হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.এস.এম রিয়াজুর রহমান, বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা শাহজাহান কবির, চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, করুনা বালিকা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম, শিক্ষার্থী অভিভাবক মো. মাকমুদুর রহমান, কৃতি শিক্ষার্থী তন্ময় আহমদ, জাহিদ হোসেন ও অনিকা ইসলাম প্রিয়ন্তী প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..