রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প

নলছিটিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সচেতনামূলক সভা অনুষ্ঠিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৮১৫ বার পঠিত
নলছিটিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সচেতনামূলক সভা ...........................................ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে বাল্যবিবাহ, নারী নির্যাতন,যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩১জুলাই) বেলা ১২টায় নলছিটি ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নলছিটি থানা অফসার ইনচার্য (ওসি) আব্দুস ছালাম, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডঃ আনিচুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওঃ শাহজালাল হোসাইন জিহাদি, হেফাজতে ইসলামের উপজেলা শীর্ষ নেতা মাওঃ মুফতি হানযালা নোমানী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভলান্টিয়ার্স অব নলছিটির সভাপতি স্বেচ্ছাসেবী ও ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন ফকির।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..