শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ- সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে নান্দাইলে মানববন্ধন হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা

আমাদের মতের বিরোধ থাকবে, তবে দেশ ও জুলাইয়ের প্রশ্নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো: সাদিক কায়েম

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৯২৫ বার পঠিত

অন্তর্বর্তীকালিন সরকারের উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা স¤পাদক সাদিক কায়েম। তিনি বলেন, আমরা জুলাই শহীদদের রক্তের ওপরে অন্তর্বর্তীকালিন সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছেন না। তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন। ছাত্র উপদেষ্টা যাদের বানিয়েছি, তাদেরও ব্যর্থ।

২ আগস্ট শনিবার বিকালে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনে শিবিরের সাথী শিক্ষার্থী শহীদ আব্দুল্লাহ আল তাহির ও স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলনের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, খুনি শেখ হাসিনা আমাদের দুই হাজার ভাই-বোনকে শহীদ করেছে। ৪০ হাজার ভাই- বোনকে পঙ্গু করেছে। গত ১৬ বছর যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। প্রত্যেকটির বিচার দেশে হবে। কিন্তু এক বছরেও আমরা কোনো রায় দেখতে পারি নাই।
এটি আমাদের অনেক বেশি হতাশ করেছে। জুলাই আন্দোলনকে নির্দিষ্ট গ্রুপের মধ্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে দাবি করে তিনি বলেন, জুলাইয়ের যে সার্বজনীনতা, ঐক্য ছিল সেটি নষ্ট করার জন্য দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছে তাদের বিভাজনমূলক আচরণ দেখতে পারছি। জাতিকে অনেক বেশি হতাশ করেছে। সাদিক কায়েম বলেন, এক বছরেও পুলিশ সংস্কার হয়নি। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে।

আমাদের আশঙ্কা এটিকে কুক্ষিগত করতে একটি পক্ষ চেষ্টা করছে। আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই, শহীদদের আকাক্সক্ষা, শহীদদের ¯িপরিট, জুলাইয়ের গুরুত্বপূর্ণ সময় ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ৯ দফা এবং পরবর্তী আন্দোলন সমন্বয়সহ সামগ্রিক বিষয় জুলাই ঘোষণাপত্র ও সনদ না থাকলে তা মেনে নেব না। সকল অংশীজনদের সাথে আলোচনা করে, তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ করতে হবে। তিনি আরও বলেন, জুলাই সহযোদ্ধাদের সামগ্রিক আচরণে ব্যক্তি সাদিক কায়েম না পুরো জাতি আশাহত হয়েছে। আশা করছি জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

আমাদের মতের বিরোধ থাকবে, তবে দেশ ও জুলাইয়ের প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কিন্তু সেখানে দেখলাম সহযোদ্ধারা ক্রমাগত বিষোদগার করছেন। তারা বিষোদগার করলেও আমরা ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে চাই। ইনসাফভিত্তিক বাংলাদেশ বির্নিমাণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেই সাথে জুলাইয়ের সাথে যারা গাদ্দারি করে, জুলাইয়ের আকাক্সক্ষা থেকে দূরে সরে যায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ করা হবে। সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবে কেউ রাজনৈতিক পরিচয়ে যায়নি।

আন্দোলনে বামপন্থি নাকি ইসলামীপন্থি দেখা হয়নি। আমরা সকলে জালেম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। শহীদগণ সকলের স¤পদ। আমরা যদি দলীয় পরিচয় দিয়ে শহীদদের পরিচয় করিয়ে দেই তা হলে তা শহীদদের প্রতি অসম্মান করা হবে। শহীদগণ দেশ ও জাতির স¤পদ। ছাত্রশিবির সকল শহীদকে ধারণ করতে চায়। আমরা তাদের স্মরণীয় করে রাখতে তাদের পরিবারের কাছে যাচ্ছি, তাদের ডকুমেন্টরি করছি, স্বারকগ্রন্থ করছি। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সেক্রেটারি নুরুল হুদা প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..