মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১০৪ জনের রক্তদান

সিলেট প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৬২৭৮ বার পঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুলাউড়ায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু উদ্যানে (ডাক বাংলায়) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে ১০৪ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন।
রক্তদান কর্মসূচির সার্বিক তত্বাবধানে ছিলেন মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র সিলেট ও মানবিক টিম সিলেট। অনুষ্ঠানে আয়োজন করেন বীরহিরো মানবিক টিম, শেড অব নেচার, সোশ্যাল কেয়ার অব নেশন, নিরাপদ স্বাস্থ্য রক্ষা সামাজিক সংগঠন, রক্তদান ও মানবকল্যাণ ফাউন্ডেশন, খিদমাহ ব্লাড ব্যাংক, রক্তদান ও যুবকল্যাণ ফাউন্ডেশন, হযরত আবু বকর বাঃ সমাজ কল্যাণ পরিষদ নছিরগঞ্জ, কুলাউড়া শান্তি পরিষদ, মানবসেবা রক্তদান ফাউন্ডেশন সিংহনাদ।
উক্ত রক্তদান কর্মসূচির সভাপতিত্ব করেন নায়েক সফি আহমদ, মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস, সিলেট মেট্রোপলিটন পুলিশ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী পপি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিল আতাউর রহমান চৌধুরী ছোহেল, বাংলাদেশ আওয়ামিলীগের উপ কমিটির সদস্য সাঈদ খান শাওন, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল, সমাজ কর্মী আফাজ জনি, সমাজ কর্মী জহিরুল ইসলামসহ কুলাউড়া বিভিন্ন সংগঠনের উপদেষ্টাগণ, সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..