বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

রমেক কোয়ার্টার থেকে নারীসহ চিকিৎসক আটক

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৮৮৭ বার পঠিত
রমেক কোয়ার্টার থেকে নারীসহ চিকিৎসক আটক....................................ছবি: সংগৃহীত

বাবার অসুস্থতার জন্য পরামর্শ নিতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসক এবিএম মারুফুল হাসানের বাসায় এসেছিলেন এক নারী। তাঁদেরকে ঘেরাও করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ ৬ আগস্ট বুধবার হাসপাতালসংলগ্ন চিকিৎসকদের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। মারুফুল হাসান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনচার্জ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসকদের কোয়ার্টারে নারীর সঙ্গে অবস্থান করছিলেন ডা. মারুফ হাসান। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয় কয়েকজন কোয়ার্টারে এসে তাঁদের হাতেনাতে আটক করেন।

পরে তাঁরা পুলিশে সংবাদ দেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি বিস্তারিত খোঁজখবর নেন এবং পরে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করেন। চিকিৎসক এবিএম মারুফুল হাসান বলেন, আমার পূর্বপরিচিত হওয়ার কারণে তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য কল দেয়। মেয়ে এখানে এসেছে। সে মাঝেমধ্যে আসে এই ফ্ল্যাটে। আটক ওই নারী বলেন, আমি উনাকে চিনি। উনি আমার পূর্বপরিচিত। একজন মেয়ে শুধু শুধু একটা পুরুষের রুমে আসে না। এটা বুঝতে হবে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশকে দিয়েছি। পুলিশ ব্যবস্থা নেবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..