রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা মেধার স্বীকৃতি হিসেবে ৪২ মেধাবী শিক্ষার্থীকে ‘রাজকীয়’ সম্মাননা দিলো মোরেলগঞ্জ মডেল একাডেমি তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ?

র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৫

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৮৯০ বার পঠিত
র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৫....................................ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৩ এর সদস্যরা পৃথক দুটি অভিযানে ৫ মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ ৯৯০ পিস ইয়াবা ও ৩ শত বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিনগত রাতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কাহারোল থানার সুন্দরপুর ইউনিয়নের দশ মাইল শ্যামাকালী মন্দিরের সামনে অভিযান চালায়।

এসময় আব্দুল মজিদ (২৮) ও আসাদুজ্জামান রিপন (২৯) নামে ব্যক্তির শরীর তল্লাশি করে পাঁচটি এয়ারটাইট পলিজিপার প্যাকে রাখা ৯৯০পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক কারবারিদের বাড়ী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।

অপরদিকে, একই দিন দিবাগত রাত পৌনে ৩টার দিকে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি টিম লালমনিরহাট জেলার হাতিবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কদমা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৩ শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় পারভেজ রহমান (২২), পিযুষ চন্দ্র রায় (২৫) ও সাধন চন্দ্র রায় (২৩) নামে তিন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বাড়ী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায়। আটক করা ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..