রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

রংপুরে হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদন্ড

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৯৩২ বার পঠিত
রংপুরে হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদন্ড....................................ছবি: সংগৃহীত

রংপুর নগরীর দক্ষিণ মুলাটোল এলাকার অবসরপ্রাপ্ত কর্মচারী আঞ্জুমান বানু হত্যা মামলার আসামি আরমান আলীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।

৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কঠোর পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ মে নগরীর মুলাটোল এলাকার নিজ বাসায় আঞ্জুমান বানুকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত আঞ্জুমান বানুর জামাই এনায়েত হোসেন মোহন বাদি হয়ে মহানগর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ তদন্তকালে আসামি আরমান আলীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আরমান হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর ১২জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়। রায়ে মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদি বেলাল সন্তোষ প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..