রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তাড়াইল তিন প্রেসক্লাবের মানববন্ধন

আব্দুল্লাহ আল মামুন (তাড়াইল উপজেলা প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৮৬৮ বার পঠিত
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তাড়াইল তিন প্রেসক্লাবের মানববন্ধন......................ছবি: সংগৃহীত

দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মানববন্ধন করেছে তাড়াইলের ঐতিহ্যবাহী তিনটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

১৪ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদের সামনে তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি, তাড়াইল প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিটের সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিটের সভাপতি মো. শহিদুল ইসলাম সহ ঐতিহ্যবাহী তিনটি সংগঠনের সকল সাংবাদিকবৃন্দ। তাছাড়া তিন সংগঠনের বাহিরে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক দৈনিক শতাব্দির কণ্ঠের স্টাফ রিপোটার রবীন্দ্র সরকার, দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচার সম্পন্ন করতে হবে। সাংবাদিকরা দেশের আয়না, দেশের চতুর্থ স্তম্ভ। তাই কোনো সংবাদকর্মীর কণ্ঠরোধ করা যাবে না। সাগর-রুনি হত্যা থেকে শুরু করে এ পর্যন্ত যা ঘটছে তা গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বৃদ্ধি পাবে। রাষ্ট্রের দায়িত্ব সকল সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..