শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ- সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে নান্দাইলে মানববন্ধন হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা

মোরেলগঞ্জে ৪৩২ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৮৫৮ বার পঠিত
মোরেলগঞ্জে ৪৩২ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ....................ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা ও সুপেয় পানির সংকট মোকাবেলায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম ধাপে ৪৩২টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে পানির ট্যাংক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, জাগরণী চক্র ফাউন্ডেশন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান, ইউনিট ম্যানেজার মোঃ জিল্লুর রহমানসহ সংস্থার অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্থিতিস্থাপকতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “সৃজন প্রকল্প” (BMZ 6635) এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেছে BMZ এবং NETZ বাংলাদেশ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট তীব্রতর হচ্ছে। এই পানির ট্যাংকগুলো উপকারভোগীদের নিরাপদ পানি সংরক্ষণের সুযোগ দেবে, যা স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান জানান, শুধু পানি সরবরাহ নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা এবং দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইউনিট ম্যানেজার মোঃ জিল্লুর রহমান বলেন, “নিরাপদ পানি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। আমরা ধাপে ধাপে আরও হাজারো পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দিতে কাজ করছি।”

উপকারভোগীরা জাগরণী চক্র ফাউন্ডেশন ও অর্থায়নকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..