শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

ডেঙ্গুতে পটুয়াখালীর সাংবাদিক লিটুর স্ত্রীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫৮৬৯ বার পঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাংবাদিকের স্ত্রী বিথী রানী দাস মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত বিথী রানী দাস (৩২) দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি সঞ্জয় দাস লিটুর স্ত্রী। তার অকাল মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারের সদস্য সমীর দাস জানান, বিথী রানী দাস বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিথী রানী দাস বৃহস্পতিবার ভোরে মারা যান।

সাংবাদিক সঞ্জয় দাস লিটুর স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব ও অপরাধচিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আলমগীর হোসেন।

মুত্যুকালে বীথি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছে।

দুপুর ১২টায় পটুয়াখালী শ্মশানে সঞ্জয় দাসের স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..