শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

মুরাদনগরে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রায়হান চৌধুরী, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৮৩৮ বার পঠিত
মুরাদনগরে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ------------ সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গরু বুঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজির যাত্রী, মোহাম্মদ মালু মিয়া (৪৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার লাউর ফতেপুর গ্রামের চান্দর আলীর ছেলে ও আহত সিএনজি ড্রাইভার সাগর (২৭) একই থানার বারীখলা গ্রামের আব্দুল কাদিরের ছেলে

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মালু মিয়া বুড়িচং উপজেলার নিমসার পাইকারি বাজার থেকে বিভিন্ন প্রকারের সবজি নিয়ে সাগরের সিএনজিতে করে তার নিজ এলাকায় যাচ্ছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী পূর্বপাড়া এলাকায় আসলে বেপরোয়া গতিতে আসা কোম্পানীগঞ্জ গামী গরু বুঝাই ঢাকা মেট্রো-ট (১৭-০১৫৪) নাম্বারের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন সিএনজিতে থাকা সবজি ব্যবসায়ী মালু মিয়া। এ সময় সিএনজির ড্রাইভার সাগর গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সাগরকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সাথে সাথেই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। ট্রাক ও সিএনজি দুটি আটক করা হয়েছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় নিহত সবজি ব্যবসায়ী মালু মিয়ার লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..