শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটক ২

মো: রাসেল ইসলাম, উপজেলা প্রতিনিধি দেবীগঞ্জ:
  • আপলোডের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৮৯৭ বার পঠিত
অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটক ২------- সংগৃহীত ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে আনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০ টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গ্যালান্ডী বাজারের ভবেশ চন্দ্র রায়ের চায়ের দোকানে দৈনন্দিনের মতো চলছিল অনলাইন জুয়ার আসর। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হান্নান শেখ এর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে হাতেনাতে আটক করে জুয়া খেলার সাথে জড়িত ২ জনকে। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন এসআই আমিনুল সহ পুলিশ ও সেনা সদস্যরা।

জানা যায় তারা নিয়মিত ওই দোকানে বসে জুয়া খেলতেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ফোন, ৩টি কিপ্যাড মোবাইল, ২টি ক্যামেরা, বিভিন্ন কোম্পানীর ১৬টি সিম কার্ড, ১টি সিপিইউ এবং ৩টি রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডী এলাকার করুনা কান্তের ছেলে সুমন কুমার রায় ও একই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায়।

সেনাবাহিনী জানায় ‘আটককৃতরা ওই দোকানে নিয়মিত জুয়ার এজেন্ট সাইট ব্যবহার করে জুয়া খেলতেন এবং অন্যদের খেলার জন্য সাইড খুলে দিতেন। বেশিরভাগ সময় রাতে বসত জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়।
পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ‘অভিযানে আটক ২ জুয়ারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..