শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

আমতলীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার দুই আসামী গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৮৫৬ বার পঠিত
আমতলীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার দুই আসামী গ্রেপ্তার----- সংগৃহীত ছবি

আমতলীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার দুই আসামী সবুজ হাওলাদার ও সমির নেপ্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মোঃ ইফতি হাসান ইমরান জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, আমতলী উপজেলার উত্তর টেপুড়া গ্রামের এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর আগস্তি গ্রামের ধলু মন্ডলের ছেলে বাদল মন্ডল। ছাত্রী প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ বাদল ও তার সহযোগীরা গত ১৮ আগস্ট সকালে মেয়েটিকে বাড়ি থেকে মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এসময় পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদল মন্ডলকে প্রধান আসামী করে আমতলী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর বুধবার রাতে সবুজ হাওলাদার ও সমির নেপ্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “অপহরণের ঘটনায় জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..