রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই, মামলা দায়ের আজ আন্তর্জাতিক নারী দিবস আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি, দুই পক্ষের মধ্যে উত্তেজনা একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির নেতা শেখ খায়রুল কবিরের শুভেচ্ছা মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে হামলা, অস্ত্রসহ সিএনজি আটক বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোরেলগঞ্জে ওয়ালটনের ঈদ চমক: ফ্রিজ কিনেই আরেকটি ফ্রিজ জিতে নিলেন ক্রেতা

নলছিটি উপজেলা পূজা উদযাপ পরিষদের কমিটি গঠিত

আমির হোসেনঃ
  • আপলোডের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮০৩ বার পঠিত
নলছিটি উপজেলা পূজা উদযাপ পরিষদের নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পলাশ সাজ্জন, সাধারণ সম্পাদক হয়েছেন উজ্জ্বল বনিক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজীব কুমার মালো------------------- ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পলাশ সাজ্জন, সাধারণ সম্পাদক হয়েছেন উজ্জ্বল বনিক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজীব কুমার মালো।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ সুষ্ঠুভাবে উদযাপন এবং হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে নবগঠিত এ কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটির নেতৃবৃন্দ বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি নলছিটির মানুষের মিলনমেলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই আমরা উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব।”

পূজা মণ্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা জোরদার করা ও ভক্ত-দর্শনার্থীদের সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন নবগঠিত এ কমিটি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..