বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া নতুন সরকারের আমলে শেয়ারবাজারে আবারও লুটপাট শুরু করেছে পুরোনো মাফিয়া মামুন বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগে পুলিশের অতিঃ ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আমতলীতে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে শিশু নির্যাতন, থানায় মামলা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯০৪ বার পঠিত

বরগুনার আমতলীতে মধ্যযুগীয় কায়দায় হাত-পা ও গলায় রশি বেঁধে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বালিয়াতলী গ্রামের মো. শাহিন বয়াতী ও একই গ্রামের মো. রুবেল গাজীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রতিশোধ নিতে রুবেল গাজী, মো. সাকিব গাজী, জাবের গাজীসহ কয়েকজন মিলে শাহিন বয়াতীর ছেলে মো. সজিব বয়াতীকে (১৭) জোরপূর্বক বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যায়। পরে সজিবকে সাকিব গাজীর বাড়ির পূর্ব পাশে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে হাত-পা ও গলায় রশি বেঁধে নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে মাথায় দা দিয়ে কোপানো হয়।

সজিবের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত সজিবকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শাহিন বয়াতী বাদী হয়ে রুবেল গাজী (৩৮), সাকিব গাজী (১৬), জাবের গাজী (১৭), রবিউল মুন্সি (১৮) ও ইয়াছিন (১৬)-এর বিরুদ্ধে আমতলী থানায় মামলা করেছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “ঘটনার পর ভুক্তভোগীর বাবা এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..