রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জে শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষক বরখাস্ত

দিপংকর মন্ডল, মানিকগঞ্জ (হরিরামপুর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৫৪ বার পঠিত
ঝিট্কা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক শহীদুল ইসলাম ----------------------- ছবি: সংগৃহীত

অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিট্কা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক শহীদুল ইসলামকে দুই মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকালে ঝিট্কা বাজারে নিজের কোচিং সেন্টারে বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন শহীদুল ইসলাম। এ সময় ওই শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্কের কথা স্বীকারও করেন তিনি। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের সম্মানের পরিপন্থী বিভিন্ন অসামাজিক, অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে তাকে উপযুক্ত প্রমাণসহ কারণ দর্শাতে বলা হয়েছিল। কিন্তু তার জবাব সন্তোষজনক না হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দুই মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, নীতি-নৈতিকতাবিহীন এমন শিক্ষককে সাময়িক বরখাস্ত নয়, স্থায়ীভাবে বহিষ্কার করা উচিত। যাতে ভবিষ্যতে কেউ এমন অপকর্ম করতে সাহস না পায়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে শহীদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিদ্যালয় থেকে বরখাস্তের কোনো চিঠি আমি এখনো পাইনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার বলেন, অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় শহীদুল ইসলামকে গত ১৩ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিদ্যালয় থেকে কোনো সুযোগ-সুবিধা পাবেন না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা চৌধুরী বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..