বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান : লাইসেন্সবিহীন পানি বিক্রি ও ১.৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৮০ বার পঠিত
মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান....... ছবি সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে লাইসেন্সবিহীন বোতলজাত পানি বিক্রি ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া ও রামচন্দ্রপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় বিএসটিআই লাইসেন্স ছাড়া পানি বিক্রির দায়ে ‘জমজম ড্রিংকিং ওয়াটার’ এর মালিককে ৫,০০০ টাকা এবং ‘বিসমিল্লাহ ড্রিংকিং ওয়াটার’ কে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আরও আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করে তা ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, “নিষিদ্ধ জালে বিপর্যয়ের মুখে দেশি মাছ” শিরোনামে দৈনিক ভোরের কাগজ-এ সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে বাজারে অবাধে এসব জালের বেচাকেনা। এরই ধারাবাহিকতায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দেশীয় ও বিপন্ন প্রজাতির মৎস্য রক্ষার্থে এসব চায়না দোয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়। পাশাপাশি বিএসটিআই লাইসেন্স ছাড়া পানি বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..