রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নান্দাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

‎‎নিজস্ব প্রতিনিধি নান্দাইল :
  • আপলোডের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫৮৩৮ বার পঠিত
নান্দাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত .................................ছবি: সংগৃহীত

‎‎“Be a Hand Washing Hero হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নান্দাইলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালন করা হয়।

‎এ উপলক্ষে বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। তিনি বলেন, “হাত ধোয়ার অভ্যাস আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে আমরা ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, করোনা, ইনফ্লুয়েঞ্জাসহ নানা সংক্রামক রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারি।” তিনি সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

‎আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । বক্তারা বলেন, শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হলে পরিবার ও বিদ্যালয় উভয়কেই সচেতন ভূমিকা পালন করতে হবে।

‎এই আয়োজনের মধ্য দিয়ে নান্দাইলবাসীর মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..