মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৮৬৭ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬নং দিগদাইড় ইউনিয়নে মাদক, জুয়া, চুরি ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মানবিকতা ও মানব সেবা, সচেতনতা ও শিক্ষা বিস্তার, ন্যায় সমতা ও দেশ প্রেম”— এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে ইউনিয়নভিত্তিক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মানব সেবায় আমরা” ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ জাকিরুল ইসলাম বাকী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ রুবেল মিয়া ও দিলোয়ার হোসেন জিহাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম, জাতীয় নাগরিক পার্টির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ইকরাম হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সামাজিক কর্মী মোঃ রিফাত হোসেন, মোঃ শহিদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মজনু মিয়া, বকুল মিয়া, এবং জিয়া সরকার প্রমুখ।

বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক, জুয়া ও চুরি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধিই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই সমাজ পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ থাকার শপথ নেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..