মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বাঙালি জাতির গৌরবময় মহান বিজয় দিবস নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সিইসি ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে দেবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের শক্তি প্রদর্শন: প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কিশোরগঞ্জ-১ আসনে রিকশার শোডাউন: মুফতি হাদীর প্রচারণায় উৎসবমুখর শহর মির্জাগঞ্জের নবাগত ইউএনও’র সাথে এমজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জনশক্তি রপ্তানি: মালয়েশিয়া ‘চক্রের হোতা’ স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ

আমতলীতে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন: ছাত্রলীগ–যুবলীগের ৫ জন আটক

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫৭৬২ বার পঠিত

আমতলীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে স্বর্ণা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিক পক্ষ। বৃহস্পতিবার মধ্যরাতে পৌর শহরের ফেরিঘাট সড়কের গাজী বাড়ির সামনে পার্কিং অবস্থায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর বন্দরের শহীদ দেওয়ান দীর্ঘ ২৫ বছর ধরে পরিবহন ব্যবসা করছেন। তার মেয়ে স্বর্ণার নামে তৈরি বাসটি বরিশাল-কুয়াকাটা সড়কে চলাচল করতো। ঘটনার রাতে ফেরিঘাট সড়কে ৮টি বাস পার্কিং ছিল। সামনের অবস্থানে থাকা স্বর্ণা পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই পুরো গাড়িটি দগ্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর যুবলীগ সদস্য তন্ময় গাজী, কাওসার রনি ও সগির মল্লিককে আটক করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।

বাস মালিক শহীদ দেওয়ান অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা আমার জীবনের সঞ্চয় পুড়িয়ে দিয়েছে।

তার ছোট ভাই ইউপি সদস্য ও বিএনপি নেতা বাতেন দেওয়ান বলেন, পরিকল্পিতভাবেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। আমি বিএনপি করি বলেই আমাদের বাসে আগুন দেওয়া হয়েছে।

বরগুনা বাস মালিক সমিতির লাইন সম্পাদক অহিদুজ্জামান সজল মৃধা জানান, মালিক সমিতির পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং ক্ষতিপূরণের বিষয়েও আলোচনা চলছে।

আমতলী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আরও বড় ক্ষতি হতো।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। আরও যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..