মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

সাংবাদিক শাহ আলমের মৃত্যুতে নান্দাইল প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল

মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৮৪৭ বার পঠিত
সাংবাদিক শাহ আলমের মৃত্যুতে নান্দাইল প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল......................ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মরহুম শাহ আলম ভূইঁয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে ক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আমিনুল ইসলাম আনজু, সাংবাদিক আমিনুল ইসলাম বুলবুল, সাংবাদিক ফরিদ মিয়া, আজিজুল হক সহ প্রমুখ।

মরহুম সাংবাদিক শাহ আলম ভূইঁয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সাংবাদিক শাহ আলম ভূইঁয়া ছিলেন সত্যনিষ্ঠ, নির্ভীক ও সদালাপী একজন মানুষ। তাঁর মৃত্যু নান্দাইলে গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় তি সৃষ্টি করেছে। তাঁরা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইনকিলাব প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..