মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে গ্রাম আদালত বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৮৩৬ বার পঠিত
তাড়াইলে গ্রাম আদালত বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ .....................ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে ইউনিয়ন পরিষদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর করতে দুইদিনব্যাপী “গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ” সম্পন্ন হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার (১৯ ও ২০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে) উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন, তাড়াইল।

প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, অভিযোগ নিষ্পত্তির ধাপ, আইনি কাঠামো, মধ্যস্থতা প্রক্রিয়া ও তৃণমূল পর্যায়ে দ্রুত বিচার নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণে অংশ নেন তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ।

প্রশিক্ষণ প্রদান করেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান। তিনি গ্রাম আদালতের ভূমিকা, মামলা ব্যবস্থাপনা এবং জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের প্রতিনিধি (কো অর্ডিনেটর) মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া এবং তাড়াইল থানার সেকেন্ড অফিসার মোঃ লুৎফর রহমান।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প দেশের তৃণমূল স্তরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে কাজ করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..