বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

নলছিটিতে কর ফাঁকি রোধে ও শক্তিশালী তামাক নীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৮৩৪ বার পঠিত
নলছিটিতে কর ফাঁকি রোধে ও শক্তিশালী তামাক নীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন......................................ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে সরকারি কর ফাঁকি রোধে ও শক্তিশালী তামাক নীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নে জুলফিকার আলি ভূট্টো ডিগ্রী কলেজের সামনের সড়কে বাংলাদেশ তামাক বিরোধী জোটের উদ্যোগে ও মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটির আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন-মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু, উপ পোস্ট মাষ্টার দিপক মন্ডল, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, জুলফিকার আলী ভূট্টো ডিগ্রি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ রিমন মোল্লা, শিক্ষক আবু সিদ্দিক মোল্লা, আমতলী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শাহনাজ পারভিন সাবেব ইউপি সদস্য শাহ আলম খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালন ছিলেন-মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আকন।

বক্তারা তামাকজাত পণ্যে সরকারি কর ফাঁকি দেওয়ার বিভিন্ন অযুহাত ও ফাঁক ফোকড় তুলে ধরেন।তারা তামাকের যত্রতত্র ব্যবহার, স্বাস্থ্য ঝুঁকিসহ ক্ষতিকর নানাবিধ তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করেন। কর ফাঁকি রোধে কার্যকর ব্যাবস্থা গ্রহনের দাবী জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..